কনষ্টবল/নায়েক হতে এএসআই পদোন্নতি পরীক্ষার সাজেশন মূলক প্রস্তুতি -২০১৯
১.// সমাবেশ কখন অবৈধ হয়? অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করতে নিয়মাবলী কি? উত্তরঃঃ পুলিশ আইনের ৩০ (১,২,৩) ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত মোতাবেক কোন বৈধ সমাবেশ বা শোভাযাত্রার লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করে অপরাধ জনক বল প্রয়োগ করলে কিংবা সাধারণ জনগন ও সরকারি কর্মচারীদের ন্যায় সঙ্গত বা আইনসঙ্গত কাজে বাধা প্রদান করলে উক্ত সমাবেশই অবৈধ সমাবেশে পরিণত হবে। পেনাল কোড ১৪১,১৪৩ ধারা, পুলিশ আইন ৩০ ক- ১,২,৩ উপধারা। অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার নিয়মাবলিঃঃ * পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্সদের নিরাপদ দূরত্ব বজায় রেখে একত্রে করে ব্রিফিং প্রদান করবেন। পিআরবি ১৫২ বিধি *ফোর্সদের নিজের নিরাপত্তা বজায় রেখে অস্ত্রগুলি সাবধানতার সাথে লোড করার নির্দেশ দেবেন। *পুলিশ অফিসার অবৈধ সমাবেশটিকে হুশিয়ারি প্রদান করবেন এবং ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেবেন। পেনাল কোড - ১৫৪ ধারা, ফৌঃ কাঃ ১২৭ ধারা, পুঃ আঃ ৩০ (১) ধারা, পিআরবি ১৪২,২৫২ বিধি। * অবৈধ সমাবেশটি ছত্রভঙ্গের আদেশ দেয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয় তাহলে প্রয়োজনীয় বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করবে...