পার্থক্য>> কং/নায়েক হতে এ এস আই (নিঃ) পদে পদোন্নতি পরীক্ষার গুরুত্বপূর্ণ পার্থক্য
পার্থক্য সমূহঃ ১// স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য>> স্বীকৃতি ১. স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয়ের সূচনা করে থাকে। ২. স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের ১৭ থেকে ২৩ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। ৩.মামলার বাদী,বিবাদী এবং মামলার সাথে জড়িত যে কোনো ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। ৪. পুলিশের নিকট স্বীকৃতি দিলে আদালতে গ্রহণযোগ্য হতে পারে। ৫. আদালতে স্বীকৃতির সাক্ষ্যগত মূল্যের গ্রহণযোগ্যতা কম। স্বীকারোক্তি ১.কোন আসামি যখন ম্যাজিস্ট্রেট এর নিকট কোন রকমের ভয়ভীতি,প্রলোভন,প্রতিশ্রুতি ছাড়াই স্ব ইচ্ছায় নিজের দোষ স্বীকার করে তাকেই স্বীকারোক্তি বলে। ২. স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনের ২৪ হতে ৩০ ধারায় আলোচনা করা হয়েছে। ৩. অপরাধে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিই নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিতে পারে। ৪. পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে তা আদালতে গ্রহণযোগ্য হবেনা। ৫. আদালতে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্যর গ্রহণযোগ্যতা বেশি। ২// দুশ্চরিত্র রোল এ/ এ রোল এবং দুশ্চরিত্র রোল বি/ বি রোল এর পার্থক্যঃ এ- রোল ১. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি দেখে...